৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫
শিরোনাম:

একদিকে লুটপাট অন্যদিকে কর্মহীন নিরন্ন মানুষের আহাজারি: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, সরকারের নীলনকশা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো বন্ধ করা হয়েছে। এই সরকার কখনোই জনগণের উন্নয়নে কাজ করে না। তারা শুধু মেগা প্রজেক্টের মাধ্যমে নিজেদের লোকদের পকেট ভারী করতে অতি ব্যস্ত।

Thank you for reading this post, don't forget to subscribe!

রুহুল কবির রিজভী বলেন, নকল মাস্ক সরবরাহ, ভেন্টিলেটর ছাড়াই বিনা চিকিৎসায় দেয়ার নামটি হলো আওয়ামী লীগ সরকার। মহামারি দুর্যোগেও বিদ্যুতের অতিরিক্ত বিল, সবজিসহ সব পণ্যের দাম আকাশছোঁয়া। তাহলে বুঝুন শ্রমিকের কী অবস্থা? গ্রামের মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এই জন্যই আওয়ামী লীগ করোনার চেয়ে শক্তিশালী, যা তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠিকই বলেছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বন্ধ। আজকে সরকারের একটি দপ্তরে একটি বটি কিনতে হচ্ছে ১০ হাজার টাকা, একটা চামচ ১ হাজার টাকা, ল্যাপটপ কিনতে দাম দেখিয়েছেন ২ লাখ টাকা। এভাবে জনগণের টাকা লুটে নিচ্ছে আওয়ামী লীগ।

রিজভী বলেন, সরকার কী শুধুই মহাজন, ধনী ও ব্যবসায়ীদের জন্য? কলকারখানা বাঁচানোর জন্য সরকারের কোনো উদ্যোগ নেই। আজকে কোথায় সরকারের উন্নয়ন? সামান্য বন্যায় ভেসে যায় গরিব মানুষের বাড়ি ঘর। ভেসে যায় গবাদি পশু ও ফসলের খেত। দেশের অধিকাংশ এলাকা বন্যায় তলিয়ে গেছে। আসলে সরকারের নজর উন্নয়নে নেই।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রিজভী একথা বলেন। ঈদের আগে সব কারখানার শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো খুলে দেয়া, সরকার ঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের প্রদান ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রমবিষয়ক হুমায়ূন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, মফিদুল ইসলাম মোহন, জুলফিকার মতিন সুমন ভুইয়া, আলহাজ্ব উদ্দিনসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

Loading