৪০ বছরের সৌদি নাগরিক ধুওয়াইহি হামাউদ আল আজালিন ৩ দিন আগে নিখোঁজ হয়েছিলেন। পুলিশের একটি দল তাকে খুঁজতে বের হওয়ার পর মরুভূমিতে তাকে পাওয়া যায় সেজদারত অবস্থায়। নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় তিনি মারা গেছেন। এ ঘটনায় পুলিশে সদস্যরা অবাক হয়ে যান। গালফ নিউজ
Thank you for reading this post, don't forget to subscribe!আজালিনের ফোর হুইলি ড্রাইভ পিকআপটি কয়েক মিটার দূরেই ছিল। গাড়ি চালিয়ে যাওয়ার সময় নামাজ আদায় করতেই তিনি মরুভূমির ওই স্থানে নেমে পড়েন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। রোববার সকালে পুলিশের সদস্যরা তার গাড়িটি মরুভূমিতে দেখতে পেয়ে কাছে গেলে তাকে সেজদারত অবস্থায় দেখতে পায়।
আজালিনের পরিবার ওয়াদি আল দাওয়াসির থানায় তার নিখোঁজের বিষয়টি জানায়। আজালিনের পিকআপে অনেক শুকনো গাছ ছিল। লাকরির খোঁজেই আজালিন মরুভূমিতে গিয়েছিলেন। তার সেজদারত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
العثور على #مفقود_وادي_الدواسر متوفياً وهو ساجد لله تعالى..pic.twitter.com/FClNDNk6xz
— هاشتاق العرب (@TheArabHash) July 20, 2020
![]()