৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

নতুন ডিজি নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের পরবর্তী মহাপরিচালক নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে ভ‌্যাক‌সিন তৈ‌রির চেষ্টা চলছে। চীনসহ সবার সঙ্গেই আলোচনা করছে সরকার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীর উপর পরীক্ষার জন্য ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে বিএমআরসি সিদ্ধান্ত দিতে পারে না, তারা নৈতিক অনুমতি দিতে পারে।

দেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরো ভালভাবে কাজ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলেও এসময় জানান মন্ত্রী জাহিদ মালেক।

Loading