৫৮ বিজিবির মাদক বিরোধী সফল অভিযান গাঁজাসহ চোরাকারবারী আটক।। ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার
Rubel Sheikh, জুলাই ২২, ২০২০ at ৫:১৩ অপরাহ্ণ
মনিরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গাঃ ৫৮ বিজিবির ২ দিন ব্যাপি মাদক বিরোধী অভিযান, গাজা সহ এক মাদক কারবারী আটক ও ইয়াবা, ফেনসিডিল উদ্ধার। বিজিবি সুত্র জানায় গত ২০/ ২১ জুলাই দুই দিন চুয়াডাঙ্গা ও ঝিনেদাহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। হাবিলদার মোঃ মতিউর রহমান নেতৃত্বে ৫ সদস্য টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জীবননগর পাড়া মাঠে চোরাকারবারীরা ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিজিবি ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাতে বিওপির হাবিলদার শাখাওয়াত হোসেন টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সোহেল বিশ্বাস এর বসত ঘরের খাটের নিচে বস্তার মধ্যে হতে প্রায় ১ কেজি ভারতীয় গাঁজা আটক করেন।
খোসালপুর বিওপির হাবিলদার ফিরোজ আলী এর নেতৃত্বে ০৫ সদস্যের টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ তারিক সন্ধায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের মধ্যে হতে মাদক চোরাকারবারী মোঃ হাসান আলী (২১), পিতা-মোঃ জয়নাল আবেদীন, গ্রাম-সলেমানপুর, পোঃ নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০২ কেজি ভারতীয় গাজাসহ আটক করা হয়।
আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। একই সময় যাদবপুর বিওপির হাবিলদার আমিনুল ইসলাম এর নেতৃত্বে টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মাঠের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!