কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় চোলাই মদসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো বিপ্লব হোসেন সোহেল (২২), মো. আব্দুল সালাম (২৭), মোহাম্মদ সাকিবুল হাসান (২২) । মঙ্গলবার রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর শেখ রাসেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে এক লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছেন। মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!