২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৪
শিরোনাম:

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু।। মাঠ থেকে ঝলসানো লাশ উদ্ধার ॥

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা:  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের মাঠে বজ্রপাতে কলেজ ছাত্র জাশিদুল ইসলাম (২৫) এর মৃত্যু হয়েছে। বুধবার সকালে আরামডাঙ্গা গ্রামের শিতল চরা মাঠ থেকে তার ঝলসানো মরদেহ উদ্ধার করে
এলাকাবাসী। মৃত জাশিদুল ইসলাম আরামডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ
শাহ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয়রা জানায়, জাশিদুল মঙ্গলবার সন্ধায় বৃষ্টির সময় গ্রামের প¦ার্শবর্তী শিতল চারা মাঠের বিলে মাছ ধরতে যায়। এরপর সে বাড়ী না ফিরলে পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। তার কোন সন্ধান না পেয়ে ঐ রাতেই দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জানালে ফাঁড়ি পুলিশ গ্রামের বিভিন্ন মাঠে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয়রা মাঠে কৃষি কাজ করতে গিয়ে শিতলচরা মাঠের বিলের ধারে জাশিদুলের ঝলসানো মরদেহ দেখে গ্রামে খবর দিলে তারা মরদেহ বাড়ীতে নিয়ে আসে।

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মেজবাহুর বলেন,গতকাল মঙ্গলবার রাত থেকে
জাশিদুলের সন্ধান পাচ্ছিলোনা তার পরিবার। বিষয়টি আমাদের কে জানালে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধায় পাই নি। পরদিন সকালে আরামডাঙ্গা গ্রামের মাঠ থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে।

Loading