২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
শিরোনাম:

৯৯৯ এ ফোন, পপুলার হাসপাতালে আড়াই লাখ টাকার বিল কমে হলো ৭০ হাজার

পুলিশ পরিচালিত জাতীয় জরুরী সেবা থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টায় ৯৯৯ নম্বরে একজন কলার ফোন করে জানান, তারা ঢাকার কামরাঙীরচরের অধিবাসী। তার চাচা শাহজাহান (৫০) এজমার রোগী। ১৬ জুলাই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তিনি চাচাকে পপুলার হাসপাতালের ধানমন্ডি শাখায় ভর্তি করান। হাসপাতালে তার চাচার কোভিড টেষ্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। তা সত্বেও ইসিজি, এক্সরেসহ আরও বিভিন্ন টেস্ট করিয়ে বলা হয় তার চাচা কোভিডে আক্রান্ত। চাচাকে কোভিড রোগীদের সঙ্গে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তিনি হাসপাতালে ৫৫ হাজার টাকা তার চাচার চিকিৎসার জন্য জমা করেছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

কলার জানান, মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, তার চাচা আর বেঁচে নেই। খবর পেয়ে হাসপাতালে যাওয়ার পর তাকে দুই লাখ ৩১ হাজার টাকার বিল ধরিয়ে দেয়া হয়। টাকা পরিশোধ না করা হলে চাচার মরদেহ নিতে দেয়া হচ্ছেনা এবং হাসপাতালের নিরাপত্তারক্ষীরা দুর্ব্যবহার করছেন। তিনি ৯৯৯ এর কাছে অযৌক্তিক বিল দাবীর জন্য তাকে আইনী সহায়তার দিতে অনুরোধ করেন।

৯৯৯ কলারের সঙ্গে ধানমন্ডী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পরে থানার এসআই শিহাব ৯৯৯ কে ফোনে জানান, তিনি উপস্থিত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ কলারের কাছ থেকে সংশোধিত বিলের মাধ্যমে ১৫ হাজার টাকা নিয়েছে। কলার আগের ৫৫ হাজারের সঙ্গে ১৫ হাজারসহ মোট ৭০ হাজার টাকা দেয়ায় সমস্যাটির সমাধান হয়। এ নিয়ে কলারের আর কোনো অভিযোগ নেই এবং তিনি তার চাচার মরদেহ নিয়ে চলে গেছেন।

Loading