২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯
শিরোনাম:

ডিজির পদত্যাগ কোভিড মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি : আ স ম রব

জেএসডি সভাপতি আরও বলেন, কোভিড মোকাবেলায় একজন ডিজির পদত্যাগই যথেষ্ট নয়, জাতির সঙ্গে ধোঁকাবাজি ও প্রতারণা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পাপের জন্য সংশ্লিষ্ট সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

[৩] বুধবার আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বিবৃতিতে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠনে ৬ দফা প্রস্তাবনা দেন। (১) অবিলম্বে সকল অংশীজনের সমন্বয়ে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল (National Health Council-NHS) গঠন করতে হবে (২) সকল মানুষের স্বাস্থ্য সেবার মত মৌলিক বিষয় নিশ্চিত করার লক্ষ্যে গণমুখী জাতীয় স্বাস্থ্য নীতি (National Health Policy) প্রণয়ন করতে হবে (৩) স্বাস্থ্যসহ সকল খাতের দুর্নীতির সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের বিচারের আওতায় আনতে হবে (৪) স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে (৫) হাসপাতালসহ সমগ্র স্বাস্থ্যব্যবস্থাকে দক্ষ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে হবে এবং (৬) প্রত্যেক নাগরিকের ন্যাশনাল আইডির বিপরীতে কম্পিউটারাইজড স্বাস্থ্য ডাটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

Loading