৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

গৃহহীন প্রত্যেকের জন্য একটি ঘর করে দেয়ার পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

বুহস্পতিবার (২৩ জুলাই) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু ৬০০ পরিবারকে নতুন ফ্ল্যাট হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, কক্সবাজারের আশ্রায়ন প্রকল্পে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বন্যায় গৃহহীনদেরও ঘরবাড়ি করে দেয়া হবে।  আগস্ট থেকে সেপ্টেম্বর দেশে বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে। বন্যা মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গৃহহীন মানুষের গৃহ নিশ্চিতের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নহমান। তাঁরই পদচিহ্ন অনুসরণ করে তা বাস্তবায়নে কাজ করছেন আওয়ামী লীগ সরকার। জাতির পিতার আদর্শ নিয়ে কক্সবাজার নগরীকে আরো উন্নত ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার আশ্বাসও দেন সরকারপ্রধান।

Loading