৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ- সচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আগের পরিচালক ডা. আমিনুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত (ওএসডি) করা হয়েছে। এই দুই কর্মকর্তাকে বদলি করা স্থানে আগামী ৩ দিনের মধ্যে যোগ দিতে বলা হয়েছে, অন্যথায় তারা চতুর্থ দিনে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে ডা. আমিনুল ইসলাম মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল- এমবিডিসি এর উপপরিচালক ছিলেন ডা. ফরিদ হোসেন মিয়া। তার আগে, মাদারীপুরে সিভিল সার্জনও ছিলেন তিনি।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেয়া হয়েছিলো। নতুন করে মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। আজ সরানো হলো অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলামকে।

Loading