৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

দেশের জনগণ বিএনপির কর্মহীন ও প্রত্যাশাহীন বাক্যবানের আতঙ্কে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন। তারা নিজেরাই
জনরোষের ভয়ে আতঙ্কে রয়েছে। তারা জনগণকে সাহস না দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। এরা দেশের দুর্যোগ ও জনগণের কষ্টের সময় পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিএনপি বেপরোয়া চালকের মতো রাজনীতিতেও বেপরোয়া আচরণ করছেন। জাতীয় স্বার্থে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে। ভুল শুধরে দেবে। কারণ গঠনমূলক যে কোনো সমালোচনাকে সরকার স্বাগত জানায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ।

সেতুমন্ত্রী জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ঋণসহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট ১১৮টি নতুন সেতুসহ কাচপুর, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মেট্রোরেল প্রকল্প রুট-৬ নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ ভাগ। স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট আরএইচডি ভবনে ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকা ঋণসহায়তায় চলমান ২টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ৮টি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাঁর বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ২টি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন জাইকার প্রতিনিধি ও বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক আবদুস সবুর।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন, ভিডিও কনফারেন্সে হন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো ও জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া।

Loading