২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

রাজধানীতে বন্যার অযুহাতে সবজির দাম তিন গুণ বৃদ্ধি

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মগবাজার, পলাশী, নিউ মার্কেট ও কাওয়ান বাজারে দেখা গেছে, বন্যার অযুহাতে সব ধরনের সবজির দাম তিন গুন বৃদ্ধি করেছেন বিক্রেতারা। কেজিতে প্রতি ৩০ থেকে ৫০ টাকা বৃদ্ধি করেছেন তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত সপ্তাহের তুলনায় সব কিছুই বেশি দামে বিক্রি হচ্ছে বাজারগুলোতে। প্রতি কেজি টমেটো ৭০-৯০, কাঁচামরিচ প্রতি কেজি ১১০-১২০, কাঁকরোল ৬০, ঝিঙ্গা ৬০, চিচিঙ্গা ৫০, ঢেঁড়স ৪৫, শসা ৭০, বেগুন ৭০, লাউ ৭০, গাজর ৪০, বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা করে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪৫-১৫০টাকা করে। অন্যান্য জাতের মুরগিতেও কেজি ও আকার ভেদে কমেছে ১০-২০ টাকা করে। এদিকে, গরুর মাংস ৬০০ টাকা করে বিক্রি হলেও সামনে ঈদ উল আযহার কারণে দাম কিছুটা কমেছে। ৫৫০ টাকা করে বিক্রি হচ্ছে গরুর মাংস। বেশি পরিমানে নিলে ৫২০ টাকায়ও বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা। খাসি ও বকরির মাংসের দামও কমেছে ১০-২০ টাকা করে।

তবে তেল, ডাল, লবন, আটা ইত্যাদি মুদি পন্যের দাম এখনো বাড়েনি। গত দুই সপ্তাহ আগে চালের দাম কেজি প্রতি ২-৪ টাকা বৃদ্ধি হয়ে স্থীতিশীল আছে। এখনো চালের দাম কমেনি বা বৃদ্ধি পায়নি।

সবজি বিক্রেতারা বলছেন, বন্যা পরিস্থিতি ভালো না হলে সবজির দাম আরো বৃদ্ধি পাবে।

Loading