২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৮
শিরোনাম:

নকল মাস্ক সরবরাহ: আদালতে শারমিন জাহান, ৩ দিনের রিমাণ্ড চাইবে পুলিশ

নকল মাস্ক সরবরাহের অভিযোগে শনিবার দুপুর ১টার দিকে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে আদালতে নেয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে গতকাল শারমিন জাহানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শাহবাগ থানায় তার বিরুদ্ধে বিএসএমএমইউ মামলা দায়েরের পরই গ্রেপ্তার হলেন তিনি।

শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। তার মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল বিএসএমএমইউয়ের করোনা ইউনিটে এন৯৫ মাস্ক সরবরাহ করে।

হাসপাতালটির অভিযোগ, থ্রি এম কোম্পানির লোগো বসিয়ে এসব নকল মাস্ক সরবরাহ করে শারমিন। এর বিরুদ্ধে বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

Loading