২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের তালশহরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে তালশহর স্টেশন অতিক্রম করার পর ট্রেনের দুই বগির মাঝে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ট্রেনে যাত্রী সেবার দায়িত্বরত মুন্না জানান, তালশহর অতিক্রম করার পর ট্রেনের ট ও ঠ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ট্রেনে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিভানো হয়। আমরা নিজেরাই ‘চেইন’ ট্রেনে গাড়ি থামিয়ে দেই। আগুন বড় আকার ধারণ করায় আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সক্ষম হই।

মুন্না আরো জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্কি’ হচ্ছে। যে কারণে পরবর্তী স্টপেজ আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। গাড়ি থামানো না হলে আরো বড় কিছু ঘটতে পারতো।

Loading