২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
শিরোনাম:

আশাশুনির বড়দলে করোনা রোগির বাড়ি লকডাউন ঘোষণা

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:  আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে এক করোনা পজিটিভ রোগির বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার দুপুরে তার বাড়ি সরকারিভাবে লকডাউন করা হয়। সে বড়দল ইউনিয়নের ফকরাবাদ ইসকন মন্দিরের পাশে ভোলা কুন্ডুর স্ত্রী চায়না কুন্ডু। গত বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে করনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে আনে।
 এলাকার সাধারণ মানুষ করণা আতঙ্কে পড়লে বিষয়টি সাংবাদিকদের জানালে, সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজাকে অবহিত করে, তিনি ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যাকে ব্যবস্থা নিতে বললে, সঙ্গে সঙ্গে ইউপি চেয়ারম্যান গ্রাম আদালতের সহকারি ধনঞ্জয় কুমার মন্ডল ও গ্রাম পুলিশের উপস্থিতিতে রোগির বাড়িতে গিয়ে লকডাউন ঘোষণা করাসহ রোগীর শুকনো খাবারের ব্যবস্থা করেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!