বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পাঁচটি গরুসহ দুই চোরকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে। আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই শরীফ, এনামুল হক, এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় তালা থানার খলিলনগর থেকে ২টি এবং আঠারোমাইল থেকে ৩টি গরুসহ আসামী তালা থানার উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদারের পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও চাঁদকাটি গ্রামের কবিরুল মল্লিকের মেয়ে মোছাঃ মুক্তি বেগম (৩২)কে ৫টি গরু সহ হাতেনাতে আটক করেন। এ সংক্রান্তে থানায় ২০(৭)২০২০ মামলা রুজু করা হয়। আটককৃত আসামীদেরকে শনিবার দুপুরে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!