ক্রাইম রিপোর্টার, হুমায়ন কবির মিরাজ : যশোরের বেনাপোল কাস্টম হাউসে করোনা ভাইরাস থেকে ঝুঁকিমুক্ত রাখতে প্রবেশ পথে স্থাপন করা হয়েছে জীবাণুমুক্ত গেইট। এই গেট স্থাপন করেছেন কাস্টম কর্তৃপক্ষ। আর জীবাণুমুক্ত প্রবেশ গেইট স্থাপনের ফলে শঙ্কামুক্ত বলে মনে করছেন কাস্টম হাউসের কর্মকর্তা- কর্মচারী, ব্যবসায়ী ও আমদানী-রপ্তানী বানিজ্যে সংশ্লিষ্টরা।
বেনাপোল কাস্টম কমিশনার আজিজুর রহমান বলেন বেনাপোল কাস্টম হাউসে প্রতিদিন আমদানী-রপ্তানী বানিজ্যে সংশিষ্ট ৫/৬ শতাধিক ব্যক্তি যাতায়াত করে থাকে।
জীবাণুমুক্ত গেইট করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সেবায় কার্যকর ভুমিকা রাখছে। এ গেইট দিয়ে প্রবেশ করায় পা থেকে মাথা পর্যন্ত জীবাণুমুক্ত হচ্ছে। যারা সেবা নিতে আসছেন তারা জীবাণুনাশক স্প্রে মেশিন বসানো গেইট থাকার ফলে কাস্টম হাউসে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করছে। এতে কাস্টম এ কর্মরত- কর্মচারী ও আমদানী-রপ্তানী বানিজ্যে সংশ্লিষ্ট সকলের সাহস যুগিয়েছে। আর আমদানী-রপ্তানী বানিজ্যে গতিশীলতা বাড়বে।
![]()