৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম:

রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫-৪০, ঢাকার বাইরে ২৮-৩২ টাকা

রোববার সকালে এক ভার্চুয়াল মাধ্যমে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চামড়া পাচার ঠেকাতেও সরকার কঠোর অবস্থানে রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতবছরের চেয়ে দাম কিছুটা কমানো হয়েছে বলেও অনুষ্ঠানে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫ থেকে ৪০ টাকা, আর ঢাকার বাইরে গরুর চামড়া ২৮ থেকে ৩২ টাকা এবং সারাদেশে লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় রাত ১০টার পর সারাদেশে সব ধরনের কাঁচা চামড়া কেনাবেচা নিষিদ্ধ করার পাশাপাশি ঈদের দিন রাতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় চামড়ার প্রবেশ ঠেকানোর দাবি জানান ট্যানারি মালিকরা।

গত বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া ১৮ থকে ২০ টাকা, বকরির ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়।

Loading