২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৪
শিরোনাম:

কোভিডে দেশে আরো ৫৪ মৃত্যু, শনাক্ত ২২৭৫, সুস্থ ১৭৯২ (ভিডিও)

রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২৯২৮ জন। মোট শনাক্ত ২ লাখ ২৩ হয়েছেন ৪৫৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৪ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৪৮ জন এবং বাসায় ৬ জন।  ঢাকা বিভাগে ১৯ জন চট্টগ্রামের ১০ জন, সিলেটের ৬ জন, রংপুরের ৩ জন, খুলনার ৮ জন, রাজশাহীর ৭ জন এবং বরিশাল বিভাগের ১ জন।

তিনি জানান, বয়স ভিত্তিক বিশ্লেষণ করে তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০৪৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়, ও পরীক্ষা করা হয় ১০০৭৮ জনের। মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮ জনের। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৫৭ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৯২ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাথ ২৩ হাজার ৮৮২ জন। শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৪ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বর্তমানে আইসোলেশনের আছেন ৪৭ হাজার ২২৬ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩৭ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২৮ হাজার ৯৪ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৯ হাজার ১৩২ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Loading