২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫
শিরোনাম:

মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো

বাংলাদেশ প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এর নেতৃত্বে সারাদেশে ব্যাপী মাদকবিরোধী প্রচার প্রাচরণা অভিযান কার্যক্রম।তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো”এই স্লোগানকে সামনে রেখে সোমবার উপজেলার সীমান্ত ইউনিয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় দিন ব্যাপী মাদকবিরোধী এই প্রচারণা চালিছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মাদকবিরোধী প্রচারণায় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, ওসি অপারেশন মোল্লা সেলিম, সেকেন্ড অফিসার বাবুল আক্তারসহ থানার সকল অফিসার ও কনস্টেবলগন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, জাতীর পিতা বঙ্গ বন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশ ব্যপী মাদকবিরোধী প্রচারণা ও অভিযান কার্যক্রম চলছে। জীবননগর থানাটি বাংলাদেশে ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকা। আর সীমান্তবর্তী এলাকা হিসেবে মাদক চোরাচালানিরা এই পথ গুলোকে মাদক চালানের রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। আমি জীবননগর থানায় যোগদান করার পর থানা এলাকায় মাদক চোরাকারবারিদের আনাগোনা কমে গেছে। আমরা এলাকার প্রায় অধিকাংশ চোরাকারবারিদের গ্রেপ্তার করেছি।

আমার এক কথা আমি যতদিন ওসি হিসেবে থাকবো থানা এলাকায় কোনো চোরাকারবারি থাকতে পারবেনা। চোরাকারবারিদের কোনো পরিচয় নাই তাদের একটাই পরিচয় তারা দেশ ও জাতির শত্রু।

Loading