২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫
শিরোনাম:

মাদক বিরোধী অভিযানে আটক -১

নইন আবু নাঈমঃ বাগেরহাটের শরণখোলায় মাদক বিরােধী বিশেষ অভিযানে ১১ পিচ ইয়াবাসহ মাসুদ বয়াতী (২৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। গােপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে (২৭ জুলাই) থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার খোন্তাকাটা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মাসুদ বয়াতী উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের মোঃ রুস্তুম বয়াতীর পূত্র। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে অাব্দুল্লাহ আল সাইদ জানান, গােপন সংবাদের ভিত্তিতে এস.আই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাসুদ বয়াতীকে আটক করেছে। এসময় তার কাছে থাকা ১১পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ হয়েছে।

Loading