২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম:

জাতীয় পরিচয়পত্র ছাড়া রেলে ভ্রমণ করা যাবে না, চালু হচ্ছে অক্টোবরে

বিবিসি অনলাইন এ নিয়ে গতকাল বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানেিয়ছে। এ ব্যবস্থার নাম দেওয়া হচ্ছে, ‘টিকিট যার, ভ্রমণ তার’। সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে রেলওয়ে মন্ত্রণালয়। অক্টোবরের শেষ নাগাদ নতুন এ নিয়ম চালু হবে বলে বিবিসিকে জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

যাদের এনআইডি নেই তাদের ব্যাপারে তিনি বলেন, এখন তো ১৬ বছর বয়সী পর্যন্ত অর্থাৎ ২০০৪ সালে যারা জন্ম গ্রহণ করেছে, তাদের পর্যন্ত তথ্য আছে। ওই বয়স পর্যন্ত জাতীয় পরিচয়পত্র না থাকলেও একটি রেজিস্টার্ড আইডি নম্বর থাকে সেটি দিয়ে তারা টিকিট কাটতে পারবে। শিশুদের ক্ষেত্রে জন্ম সনদ লাগবে।

তিনি বিবিসি’কে জানান, ভাসমান বিভিন্ন পেশায় থাকা নি¤œ আয়ের অনেক মানুষ যাদের এনআইডি নাই, নতুন ব্যবস্থা চালু হলে তারা আর রেল ভ্রমণ করতে পারবেন না।

টিকিট কালোবাজারি বন্ধ এবং ভ্রমণের সময় যাত্রীর পরিচয় নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন পরিকল্পনায় একজন যাত্রীকে রেলওয়ের ওয়েবসাইটে নিজের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তার ফলে একজন ব্যক্তি রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে জাতীয় পরিচয়পত্র সার্ভারে দেয়া ছবি ও পরিচিতি রেলের সার্ভারে চলে আসবে। এ জন্য আগস্টে নির্বাচন কমিশনের আওতায় জাতীয় পরিচয়পত্র প্রকল্পের সঙ্গে রেলওয়ে একটি সমঝোতা স্মারক সই করবে।

Loading