৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম:

ঈদের বাকি ৩ দিন, এখনো ক্রেতা শূন্য হাট

ঈদুল আজহার মাত্র তিনদিন বাকি থাকলেও ক্রেতা শূন্য রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। এতে অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন খামারী ও ব্যবসায়ীরা। কিছু হাটের অব্যবস্থাপনায় ভোগান্তিও পোহাচ্ছেন তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর অন্যান্য হাটের তুলনায় একটু ভিন্ন পূর্বাচলের কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বড় বড় পশুগুলো চোখে পড়ছে এ হাটে। এরমধ্যে ঝিনাইদহ থেকে আনিস নিয়ে এসেছেন টাইগার। সাড়ে ৩ বছর ধরে সন্তানের মতো করে লালনপালন করেছেন টাইগারকে। ফ্রিজিয়ান জাতের এ গরুটির দাম হাঁকছেন ১৮ লাখ টাকা।

টাইগারের মালিক আনিস জানান, যে দাম বলতেছেন এতে খাওয়ার দামই বলে না। সাড়ে তিনটা বছর নিজের ছেলের মতো বড় করেছি। কিন্তু আমি সে মূল্য পাচ্ছি না।

আনিসের মতো আরও অনেকেই নিয়ে এসেছেন এমন অনেক কোরবানির পশু। তবে ক্রেতা সংকটে দুশ্চিন্তা রয়েছে বিক্রি নিয়ে।

আরেক গরু ব্যবসায়ী বলেন, হাটে গরু নিয়ে এসেছি; কিন্তু ক্রেতারা যে দাম বলতেছে তা গরু বিক্রি করার মতো না।

এ হাটে লাইটিং, পানি ও টয়লেটের ব্যবস্থায় কোন সমস্যা না থাকলেও অন্য হাট আফতাবনগরে রয়েছে সব ধরনের সমস্যা।

আফতাব নগরের গরু নিয়ে আসা একজন বলেন, এখানে অনেক সমস্যা। পানি ও বাথরুমের অবস্থা খুবই বাজে। অনেক সময়ে লাইনে পানি পাওয়া যায় না।

জায়গার অভাব না থাকলেও করোনার কারণে এবার পশুর সংখ্যা অনেকটাই কম রাজধানীর পশুর হাটগুলোতে।

Loading