২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৬
শিরোনাম:

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর ৩দিন বন্ধ।।

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:  ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩দিন চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর সাধারণ ছুটির আওতাই থাকছে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে শুক্র শনি ও রবিবার ৩দিন দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা কোনপণ্য বাংলাদেশে প্রবেশ করবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানালেন দর্শনা বন্দর এলাকায় ঈদুল আযহা উপলক্ষে বানিজ্যিক ব্যাংক গুলোতেও সাধারণ ছুটি থাকবে,এ জন্য আমদানি কারকরাও ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। তবে আমদানি করা মালামাল দর্শনা বন্দরে বা দেশের অন্যান্য স্থানে পৌঁছে দিয়ে ভারতীয় খালি ওয়াগন (এমটি বগি) যে কোন সময় দর্শনা বন্দর দিয়ে ফিরে যেতে পারবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ঈদুল আযহার পর দর্শনা বন্দর দিয়ে যথারীতি আমদানী কার্যক্রম শুরু হয়ে যাবে।

Loading