বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ৩০৩৫ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ১৮৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৫ জন। হাসপাতালে মারা গেছেন ২৯ জন এবং বাসায় ৬ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৩৮৮ জন এবং নারী ৬৪৭ জন।
বয়স বিশ্লেষণ করে তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৫৩ জনের। মোট ৮২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,১২৭ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৫১ হাজার ২৫৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৩০ শতাংশ। শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৭৮ জন, মোট সুস্থ ২ লাখ ৩০ হাজার ২৯২ হয়েছেন জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ১১ শতাংশ।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
![]()