কলাপাড়া(পটুয়খালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্র প্রায় সাড়ে পাঁচ’শ পরিবারের
মাঝে সুষম খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে আনুষ্ঠানিক ভাবে পটুয়াখালী ৪ আসনে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি ওইসব পরিবারের হতে এসব সামগ্রী তুলে দেন। টিয়ার ফান্ড ইউকে’র আর্থিক সহায়তায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র
উদ্যোগে এ খাদ্য সহায়োতা প্রদান করা হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ্#৩৯;র অফিস সূত্রে জানা গেছে, প্রত্যেক পরিবারকে
২০ কেজি চাল, আড়াই লিটার সয়াবিন তেল, আড়াই কেজি মসুরী ডাল, আড়াই কেজি মুগ ডাল, আড়াই কেজি ছোলা ডাল, এক কেজি চিড়া, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম লবণ, দুইটি মাক্স, দুইটি সাবান, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার বিতরন কর হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। এ সময় সহকারী পরিচালক ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) মো.আসাদুজ্জামান খান, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ্#৩৯;র প্রকল্প ব্যাবস্থাপক সিলভেষ্টার মাইকেল মধু, জেমস রাজীব বিশ্বাস, পায়েল দাস, নির্মল টুডুসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ্#৩৯;র প্রেগ্রাম অফিসার জেমস রাজীব বিশ্বাস জানান, উপজেলার ৬টি ইউনিয়ন বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, নীলগঞ্জ ও লতাচাপলীর হত দরিদ্র ৫৩৩ পরিবারের মধ্যে জরুরী সুষম খাবার
ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
![]()