কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রাখাইন ছাত্রছাত্রীদের মাঝে
শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮০ জন শিক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত শহীদুল হক’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত
ছিলেন ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
![]()