৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৫
শিরোনাম:

সুশান্তের ফরেনসিক টেস্টের ভিডিও ভাইরাল, কথোপকথন ফাঁস (ভিডিও)

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক ছবি ভিডিও ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায়। সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকেই একাধিক ভিডিও ও ছবি ফাঁস হয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সামনে এল তার ফরেনসিকের এক ভিডিও। আর সেই ভিডিওই তুলে আনল নতুন তথ্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিডিওতে দেখা গিয়েছিল সুশান্তের মরদেহ বিছানাতে রেখে পুলিশ ফরেনসিক স্টেস্টে ব্যস্ত। এমনই সময় কেউ ভিডিও করে, যেখানে শোনা যায় দুই ব্যক্তির কথোপকথন, যেখানে তারা বলছেন, এই ভিডিও ফাঁস হওয়াটা ঠিক হবে না, তবে তদন্ত নষ্ট হয়ে যেতে পারে। যদিও ভিডিওর সত্যতা এখনও সামনে আসেনি। এই দুই ব্যক্তি কারা তাও জানা যায়নি এখনও।

কীভাবে সুশান্তের ফ্ল্যাট থেকে তার মরদেহের ছবি, তার ফরেনসিক টেস্টের ভিডিও ভাইরাল হল তা স্পষ্ট নয় কারো কাছেই। এই নিয়ে একাধিকবার মুম্বাই পুলিশকে প্রশ্ন করা হলে তাদের থেকেও পাওয়া যায়নি কোনও উত্তর।

বর্তমানে সুশান্তের বাবা কেকে সিং মামলা করেছেন প্রেমিকা রিয়ার বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতেই এগোচ্ছে তদন্তের গতি।

 

Loading