৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভঙ্গুর, মানুষের আস্থাও নেই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, অনেকে অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ বাইরে চিকিৎসা করতে যায় কেনো? এজন্য যায় যে, এখানে ডায়াগনোসিস করা সম্ভব হয় না। শফিউল বারী বাবুর অসুস্থতা ও চলে যাওয়া এটাই প্রমাণ করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাবু এদেশের রাজনীতির ক্ষেত্রে একটা ব্যতিক্রম। দুইটা বাচ্চা রেখে গেছে। মাথা গুজার ঠাইটুকু নাই। এখনো ভাড়া বাসায় থাকেন। এখন তার স্ত্রীকে অনেক পথ পাড়ি দিতে হবে। সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে – তার পরিবার, স্ত্রী-সন্তানদের আমাদের নিজেদের মানুষ মনে করে আমরা যেন এগিয়ে আসি এবং সহযোগিতার হাত বাড়াই।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন, বাবুর পরিবারের সাথে দেখা করে যেন বলি, আমরা তার সঙ্গে আছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বলেছেন। আমরা সবাই তার সঙ্গে আছি, এই লড়াই শুধু তার স্ত্রী একা লড়বে না, তার সাথে আমরাও লড়বো।

বৃহস্পতিবার দুপুরে নিউ ইস্কাটনে শাইনপুকুর এপার্টমেন্টে প্রয়াত শফিউল বারী বাবুর বাসায় গিয়ে বিএনপি মহাসচিব বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইনের সাথে কথা বলে সমবেদনা জানান। বাবুর ছোট দুই ছেলে মেয়ে ফাতেমা বারী তুহিন ও আয়হান বারী সাঈদকে কাছে নিয়ে আদর করেন মির্জা ফখরুল।

Loading