৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

সাহেদের অস্ত্র মামলায় চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, বৃহস্পতিবার দুপুরে আদালতে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিবির দায়ের করা অস্ত্র মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে। মাদক মামলার চার্জশিট কয়েকদিন পরে দেওয়া হবে।অস্ত্রের বিষয়ে আবদুল বাতেন বলেন, অস্ত্রটি তার কেনা। তবে সেটি অবৈধ। অস্ত্রটি কেনার পর কোথাও ব্যবহার করা হয়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এজন্য ব্যালাস্টিক পরীক্ষায় কোনো হাতের ছাপ আসেনি। যেহেতু তার কাছে অবৈধভাবে রাখা অস্ত্র ও গুলি পাওয়া গেছে তাই তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।ডিবিতে রিমান্ড চলাকালীন অবস্থায় সাহেবকে নিয়ে উত্তরার একটি বাসায় অভিযান চালায় ডিবি। পরে সেখান থেকে অস্ত্র, গুলি মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি আলাদা দুটি মামলা করে। সম্পাদনা : খালিদ আহমেদ

Loading