৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৬
শিরোনাম:

প্রতারক চক্রও নাটক সাজাচ্ছে ডিবি পরিচয়ে

কোরবানির পশু কেনার কথা বলে আনা হলো ঢাকায়। তারপর ডিবি পুলিশের হস্তক্ষেপের নাটক সাজিয়ে দু’টি গরু ছিনিয়ে নিল প্রতারকরা। প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটকেরও পর বেরিয়ে এল অভিনব কায়দায় জালিয়াতির কাহিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিরাজগঞ্জের গৃহস্থ ফরহাদ আলী। পূর্ব পরিচিত নাজমুলের ডাকে দু’টি গরু নিয়ে আসেন ঢাকায়। তখনও জানতেন না পা দিয়েছেন প্রতারণার ফাঁদে।

গরুর মালিক ফরহাদ আল বলেন, ‘গরু সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছি। গরু নামিয়ে দিয়ে টাকা চাইলাম। তারা বলে টাকা হোটেলের সামনে গিয়ে দিচ্ছি। পরে দুজন লোক এসে ডিবির পরিচয় দিয়ে তুলে নিলো তাদের।’

ফরহাদকে ফাঁকি দিতে প্রতারক নাজমুলকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার নাটকও সাজানো হয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী।

পুলিশে উপ সহকারি পরিদর্শক মো. আবদুল কাদির বলেন, ‘একই ব্যক্তিরা প্রতারণায় জড়িত। যাদের সাথেই প্রতারণা হয়েছে একই দুটি সিম দিয়ে।’

পরে ফরহাদের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তিন প্রতারককে। পলাতক একজন।

উদ্ধার হওয়া গরু দুটি বিক্রির প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

Loading