ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্জ্য অপসারণে নগরীতে ২৫৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। ঈদে উৎপন্ন ১০ হাজার টন বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্নকর্মী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী কেউ ছুটিতে নেই। এবার বর্জ্য অপসারণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ডিএনসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বেশ কিছু স্থানে, ৩১, ২৭ ও মিরপুর ৮ নং ওয়ার্ডের বর্জ্য অপসারণ শতভাগ শেষ হয়েছে। বাকি স্থানে কাজ চলছে। আশা করছি রাতের মধ্যেই কাজ শেষ হবে।
ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকরা পশুর বর্জ্য অপসারণে কাজ করছে সাড়ে ১৭ হাজার কর্মী। ডিএনসিসি’র নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার কর্মীসহ ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী মাঠে থাকবে। বর্জ্য অপসারণে তিন শতাধিক যানবাহন, ৪২ টন ব্লিচিং পাউডার, ১৮শ’ লিটার তরণ জীবাণুনাশক ও ছিটানোর জন্য ১২টি গাড়ির ব্যবস্থা রাখা হয়। ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ বিশেষ ব্যাগ বিতরণ, পশু জবাইয়ে ৭৫টি নির্দিষ্ট স্থান ও জনসচেতনতায় ১ লাখ লিফলেট বিতরণ করে। সম্পাদনা : রায়হান রাজীব
![]()