২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৯
শিরোনাম:

বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতার দায়ে খালেদা জিয়ারও বিচার করতে হবে : মাইনুল হোসেন

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের পৃষ্ঠপোষকতায় দায়ে জিয়াউর রহমানের সঙ্গে তার স্ত্রী খালেদা জিয়ার বিচারের বিষয়টি এখন সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে। যুবলীগের প্রতিটি নেতাকর্মী জনগণের এই দাবির সঙ্গে রাজপথে সজাগ দৃষ্টি রাখবে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের নামে পাকিস্তানের সঙ্গে গুপ্তচরবৃত্তি করেছেন। তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছেন।

তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। দলটি শান্তিতে বিশ্বাস করে না। তারা সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এরই অংশ হিসেবে ২০০৪ সালের ১৭ আগস্ট তাদের মদদে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে

সোমবার রাজধানীর ফার্মগেটে ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

Loading