২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫
শিরোনাম:

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হতাহতের ঘটনায় আরো তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

তারা ওই ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে । বরখাস্ত এ তিনজন হচ্ছেন সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও শারীরিক প্রশিক্ষক কেএম শাহানুর আলম।

Thank you for reading this post, don't forget to subscribe!

জেলা সমাজ সেবা কর্মকর্তা অসিত কুমার সাহা বলেন, গতকাল সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদসহ উল্লিখিত তিনজনকে সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছি। আব্দুল্লাহ আল মাসুদকে শুক্রবার বরখাস্তের কথা জানিয়েছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম।

এদিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যায় অভিযুক্ত আট বন্দি কিশোরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই ৮ জনই কিশোর উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ রয়েছে হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন মামলায়।

মামলার তদন্ত র্কমর্কতা যশোররে চাঁচড়া ফাঁড়রি ইনচার্জ পরর্দিশক রোকিবুজ্জামান বন্দি থাকা আট কিশোরকে শ্যোন অ্যারেস্টেরে জন্য রোববার আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এ ৮ বন্দি হলো চুয়াডাঙ্গার আনিছ, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসনে ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসনে ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে পলান এবং কুড়িগ্রামের রিফাত আহমদে।

এদিকে সমাজ কল্যাণ মন্ত্রনালয় ৩ সদস্য বিশিষ্ট কমিটি কারাগারে আটক শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তার সাথে কথা বলবেন।

কমিটির প্রধান আবু লাইছ জানান, এ জন্য তারা সোমবার আদালতে আবেদন করেছেন। আদালত অনুমতি দিলে জিজ্ঞাসাবাদ করা হবে।

Loading