২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৯
শিরোনাম:

বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালীন জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে : তথ্যমন্ত্রী

জঙ্গিরা এখনো বিএনপি-জামায়াত জোটে রয়েছে। তারা সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্নভাবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এখনো দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের কোভিড ব্লক উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথাগুলো বলেছেন।

ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রামে বিশ্বমানের চিকিৎসাকেন্দ্র চালু করায় ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, এ হাসপাতাল চালু হওয়ায় রোগীদের বিদেশ গমনের প্রবণতা কমে আসবে। ফলে দেশের টাকা দেশে থাকবে।

দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসায় কোভিড চিকিৎসা সহজতর হয়েছে। বর্তমানে আইসিইউ বেড ও কোভিডের জেনারেল বেড অর্ধেকের মতো খালি রয়েছে। সম্পূর্ণ মানবসেবার উদ্দেশ্যে নির্মিত এ হাসপাতাল তাদের অঙ্গীকার অটুট রাখবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক ও ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড অব ডাইরেক্টর্স সদস্য এম এ মালেক, বোর্ড সদস্য ডা. রবিউল হোসেন বক্তব্য দেন। এর আগে তথ্যমন্ত্রী ইম্পেরিয়াল হাসপাতালের কোভিড ব্লক উদ্বোধন ও পরিদর্শন করেন।

Loading