সোমবার মন্ত্রণালয়ের নিজ কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা ওয়াসা কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ও আন্তর্জাতিকতাবাদ: আমাদের শিক্ষণীয়” শীর্ষক অনলাইনে আলোচনায় এসব বলেন তাজুল ইসলাম।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান মানুষের মধ্যে যে মূল্যবোধ ও দর্শন জাগ্রত করেছিলেন, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় পদায়ন করে সেই মূল্যবোধকে নষ্ট করে দিয়েছে।
তাজুল বলেন, বঙ্গবন্ধু দূরদর্শী ক‚টনৈতিক ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি যেমন সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, অপরদিকে বিশ্ব পরিমন্ডলে অনেক মিত্র সৃষ্টি করেছেন। এসব গুণ তাকে বিশ্বনেতায় পরিণত করেছে। সম্পাদনা : রায়হান রাজীব
![]()