২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০
শিরোনাম:

ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ৮

মঙ্গলবার (১৮ আগস্ট) ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একই পরিবারের এক শিশু, ৫ নারী রয়েছেন বলে জানান তিনি।  সময় ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে সকাল ৭টার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ময়নসিংহের ভালুকা থেকে ঢাকায় আসছিল। ফুলপুরে পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Loading