শ্রীপুরে এশিয়ান টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবুর ওপর সন্ত্রাসী হামলা
Rubel Sheikh, আগস্ট ১৯, ২০২০ at ১:৩৪ পূর্বাহ্ণ
নাদির আহম্মেদ পারভেজ শ্রীপুর,(গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে এশিয়ান টিভি’র দুই সাংবাদিকের উপর ভূমিদস্যু সন্ত্রাসী চালিয়েছে। এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু এবং ক্যামেরাম্যান রাজিব প্রধান এই হামলার স্বীকার হয়েছেন। এশিয়ান টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবু জানান, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের রাশেদুল ইসলামের জমি ও বসতভিটা জোরপূর্বক দখল করে নিচ্ছে কতিপয় সন্ত্রাসী ভূমিদস্যু। এই বিষয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহকালে তিনি এবং এশিয়ান টিভি’র ক্যামেরাম্যান সাংবাদিক রাজিব প্রধানের উপর অতর্কিত মারধর এবং তাদের উপর দা, লাঠি, বটি, লোহার রড ও হকিস্টীক দিয়ে হামলা চালানো হয়।এসময় তাদেরকে নির্মমভাবে যখম করা হয়।
সন্ত্রাসী ভূমিদস্যুরা দুই সাংবাদিকের নিকট থেকে সর্বমোট ২৪ হাজার ৫’শ নগদ টাকা লুটে নেয় এবং তাদের কাছে থাকা দুটি মোবাইল নিয়ে যায়। হামলার এক পর্যায়ে তারা দৌড়ে টেংরা বাজার সংলগ্ন স্থানে এসে তাদের চিৎকারে এলাকার লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন করেন। ঘটনার পর এশিয়ান টিভি’র সাংবাদিক হোসাইন আলী বাবু এই ন্যাক্কারজনক হামলার প্রেক্ষিতে নিজে বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন
Thank you for reading this post, don't forget to subscribe!