৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

জনগণের অধিকার আদায়ে আব্দুস সালাম তালুকদারের ভূমিকা ছিল ঐতিহাসিক : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণে তার অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আব্দুস সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পূণ:রুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় থেকেছেন গণআন্দোলনের সম্মুখ কাতারে।

বুধবারের বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ৮০’র দশকে স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে বিএনপি’র নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন স্পষ্টবাদী, ঋজু ও নানা বিরোধীতার মুখেও নিজ কর্তব্যে দৃঢ় একজন উচ্চ মার্গের রাজনৈতিক নেতা। তিনি এদেশের রাজনৈতিক অঙ্গনে একজন মার্জিত ও সংস্কৃতবান রাজনীতিবিদ হিসেবে সমাদৃত ছিলেন।

বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনকালে সালাম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। দুই মেয়াদে মন্ত্রী হিসেবেও তিনি দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Loading