বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ওবায়দুল কাদের একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে তাকে অবমূল্যায়ন করতে চাই না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তার বক্তব্যকে এদেশের মানুষ রসিকতা মনে করে।
Thank you for reading this post, don't forget to subscribe!জিয়াকে নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে নজরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কোথাও তো আপনার নাম পড়ি না।
তিনি বলেন, এদেশের মানুষ জানে যার কন্ঠ থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে তাঁর নাম মেজর জিয়া। পারলে তারা অস্বীকার করুক। প্রমাণ করুক অন্য কারও কন্ঠ থেকে শোনা গেছে। যায় নাই!
বিএনপির এ নেতা বলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ছিলেন এক নম্বর সেক্টরের কমান্ডার। যিনি পরিবার পরিজনকে বিপদের মুখে ফেলে অস্ত্রহাতে লড়াই করেছেন। যিনি ২৫ মার্চ মধ্যরাতে বিদ্রোহ করলাম বলে লড়াই শুরু করেছেন, উদ্দীপ্ত করেছেন দেশের মানুষকে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
নজরুল বলেন, তিনি যদি ফুটনোট হন তাহলে মূল অংশ কারা? এটাও ওবায়দুল কাদেরের বলা উচিত। উনি (ওবায়দুল কাদের) কি? তার অবস্থান কোথায়? এটাও তার বলা উচিত।
বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন নজরুল ইসলাম খান। সম্পাদনা : রায়হান রাজীব
![]()