২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯
শিরোনাম:

কলাপাড়ায় পূবালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পূবালী ব্যাংকের এটিএম বুথ চালু করা হয়েছে। পৌর শহরের উপজেলা সড়কের রুবি কটেজে এ বুথটি স্থাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল হক মুন্সী ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ের কার্ড বিভাগের কর্মকর্তা শেখ সাইফুল
ইসলাম, পূবালী ব্যাংক পটুয়াখালী শাখার প্রকৌশলী মো.সাইফুল ইসলাম পূবালী ব্যাংক কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো.মোশারেফ হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading