৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

সাবরীনা-আরিফসহ ৮ আসামি আদালতে, অভিযোগ গঠনের শুনানি চলছে

কোভিডের নমুনা পরীক্ষায় জালিয়াতি ও ভুয়া সনদ দেয়ায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরীনা আরিফ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে প্রতারণা মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। ডিবিসি ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

ডা. সাবরীনা ও আরিফুল চৌধুরীসহ আট আসামির উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা পৌনে ১২টায় শুনানি শুরু হয়। এরপর সোয়া ১২টার দিকে মধ্যাহ্ন বিরতি দেয় আদালত। দুপুরের পর আবার শুরু হবে শুনানি।

গত ১৩ আগস্ট শুনানির কথা থাকলেও, আসামিপক্ষ মামলার নথি না পাওয়ার কথা জানিয়ে সময় চাইলে, আজকের দিন ধার্য করা হয়। এর আগে গত ৫ আগস্ট আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।

ভুয়া কোভিড রিপোর্ট দেয়ার অভিযোগে গত ১৫ জুন তেজগাঁও থানায় কামাল হোসেন নামে এক ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় প্রথমে আরিফ ও পরে সাবরিনাকে গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে সাবরিনা-আরিফ দুজনেই করোনা পরীক্ষার নামে হাজারো মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করেন।

Loading