২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫
শিরোনাম:

খুলনায় ছাত্রলীগ কর্মী আসিফ হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দি‌কে খা‌লিশপুর থানা‌র লাল হাসপাতা‌ল মোড়ে আড্ডা দিচ্ছিলেন সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের কর্মী আসিফসহ আরো কয়েকজন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আসিফকে কুপিয়ে হত্যা করে তারা। জোবায়ের ও রানা নামের দুই কর্মী তাকে বাঁচাতে গেলে তাদেরও আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি পরিবারের।

Loading