৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে চিরুণি অভিযান চালাচ্ছে পুলিশ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পুলিশী অভিযানে নেতাকর্মীরা এখন এলাকা ছাড়া। তাদের ওপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বিরোধী দলের ওপর অত্যাচার নিপীড়ণ ছাড়া সরকারের যেন শান্তিতে ঘুম হয় না।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিথ্যা অপপ্রচার, কলঙ্কলেপণ, কুৎসা রটনা সরকারের অপরিহার্য সংস্কৃতিতে পরিণত হয়েছে। গুম, খুন, রক্তপাত সরকারের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাস ও বন্যার দুর্যোগকালীন সময়ে দেশে গরীব মানুষরা ক্ষুধার জ¦ালায় হাহাকার করছে। এই অসহায় ও ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে বিএনপি’র ব্যাপক ত্রাণ তৎপরতাকে কোন ভাবেই বরদাস্ত করতে পারছে না এই জুলুমবাজ সরকার। তাই মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরে ফেলাসহ তাদেরকে নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী।

আওয়ামী সন্ত্রাসীরা শ্যামনগরকে যেন নিজেদের জমিদারী এলাকা ভাবছে। সেজন্য বিএনপি নেতাকর্মীদেরকে কোন শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না। শ্যামনগরে এখন আতঙ্ক ও ভয়ের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতিতে মির্জা ফখরুল একথা বলেন।

নাশকতার মামলায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, বিএনপি নেতা আমির আলী, আব্দুর রশিদ ঢালী, জামিলুর রহমান বাবলু, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বেলাল, আনিচুর রহমান, আল মামুন, আব্দুর রহিম, শরিফুল ইসলাম যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু, কামাল হোসেন, আব্দুল গফফার মিঠু, স্বেচ্ছাসেবক দল নেতা এম নুরুজ্জামান, এস এম আবু বক্কর এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অজ্ঞাতনামা আরও ১৫/১৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।

Loading