২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২১
শিরোনাম:

১ সেপ্টেম্বর থেকে বাস চলবে আগের ভাড়ায়

আগামী ৩১ আগস্ট পর্যন্ত গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া বহাল থাকবে। তবে পহেলা সেপ্টেম্বর থেকে যথারীতি আগের ভাড়ায় ফিরে যাবে গণপরিহন। বুধবার (১৯ আগস্ট) বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)  বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি প্যাসেঞ্জার ভয়েসকে নিশ্চিত করেছেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, আমরা বৈঠকে সবার মতামত নিয়ে যত সিট তত যাত্রী হিসেবে গণপরিবহনকে আগের ভাড়ায় ফিরিয়ে নিতে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন পেলেই কার্যকর।

মালিক সমিতির নেতাদের দাবি, করোনাকালে স্বাস্থ্যবিধি ও সরকার আরোপিত নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালানোর নির্দেশ থাকলেও তা মানছে না বেশিরভাগ গাড়ি চালক। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ায় দিন দিন বাড়ছে যাত্রীর চাপ।

অপরদিকে ৬০ শতাংশ ভাড়া বাড়ালেও ৪০ শতাংশ আয় কমেছে বাস মালিকদের। যাত্রীদের যেমন গুণতে হচ্ছে বাড়তি ভাড়া, মালিকদেরও গুণতে হচ্ছে লোকসান। সে কারণে আগের ভাড়ায় ফিরতে চান বাস মালিকরাও।

ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন বেসরকারি সংস্থা বর্ধিত ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, ২৫ মার্চ থেকে ৬৮ দিন বন্ধ রাখা হয় গণপরিবহন। ‘লকডাউন’ শেষে ১ জুন থেকে ১১ শর্তে গণপরিবহন চালুর অনুমতি দিয়েছিলো সরকার।

Loading