৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

পাপিয়ার মতো অপকর্মকারীরা যেন দলে প্রবেশ করতে না পারে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ড। দুই-এক জনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্লান হতে পারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত এক আলোচনায় সভায় ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব দেশের স্বাস্থ্যখাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগ দেখতে পাচ্ছেন। আসলে দুর্যোগ তাদের মানসিকতায়। বিএনপির রাজনীতিতে পারস্পরিক অবিশ্বাস আর হতাশার দুর্যোগ চলছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভীর হতাশায়। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের একমাত্র কাজ। তারা দিনের আলোতে আঁধার দেখে, পূর্ণিমায় দেখে আমাবস্যার অমানিশা। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দলের দু:সময়ে রক্তচক্ষু উপেক্ষা করে যুব মহিলা লীগের কর্মীরা লড়াকু ভূমিকা পালন করেছে। এক-এগারো পরবর্তী সময়ে নেত্রীর মুক্তির জন্য ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ অভিযানে যুব মহিলা লীগের অবদান ছিল সবচেয়ে বেশি।

 

Loading