২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৭
শিরোনাম:

ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৮

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ ৬জন নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ডিগ্রি কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস।উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পরদিকে, নান্দাইল উপজেলার যশোরা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।নিহত দুই ব্যক্তি গরু ব্যবসায়ী। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায়। কুড়িগ্রামের রৌমারী উপজেলা থকে গরু কিনে ট্রাকে তারা বাড়ি ফিরছিলেন। এরা হলেন— সাইদুল (৪২) ও মোস্তাকিম (২০)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বিকল হয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুজনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা : হ্যাপি

Loading