৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

ফেসবুকে ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে কটুক্তি, ৬ আইডি শনাক্ত

সেসব আইডির পেছনে প্রকৃত অপরাধীদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। শনিবার এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, কুরুচিপূর্ণ মন্তব্যগুলো যেহেতু ফেসবুকের আইডি দিয়ে করা, সেহেতু আইডিগুলোর পেছনে কারা রয়েছেন, তাদের আমরা ধরতে চাচ্ছি। সে কারণে আইডিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো নাম ভাসছে, সেগুলোও আমরা আমলে নিচ্ছি। সেগুলো ফেক আইডি হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তাই একেবারে প্রাযুক্তিক জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই আমরা আগাচ্ছি। যারা এ ধরনের মন্তব্য করেছেন, তাদের পালানোর সুযোগ নেই, কারণ তাদের ফুটপ্রিন্ট রয়ে গেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সম্প্রতি সাকিব ফেসবুকে তার মেয়ের সূর্যমুখী ফুলের বাগানে কানে লাল ফুল গোঁজা ছবি পোস্ট করেন। ফুলের মতো সুন্দর এ ছবির নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কয়েকজন বিকৃত মানসিকতার মানুষ। বিষয়টি সাধারণ মানুষকে ব্যাপকভাবে নাড়া দেয়। চারদিক থেকে আসতে থাকে প্রতিবাদ। সম্পাদনা : খালিদ আহমেদ

Loading