মোঃ জমির হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ যশোর জেলার বেনাপোল পোর্ট থানার অন্তগত বাহাদুরপুর ইউনিয়ানের ধাণ্যখোলা গ্রামের জোড়াব্রীজ নামক স্থানে শনিবার আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে চার যুবক সেখানে গোসল করার জন্য যায়৷ ব্রিজ দুটি কুদলা নদীর উপর পাশাপাশি স্থাপিত৷ বর্ষা মৌসুমি নদীতে প্রচুর পানি থাকায় অল্প স্রোত আছে ব্রিজের নিচে৷ ব্রিজ থেকে চার যুবক মজা করে লাফ দায় গোসল করার উদ্দেশ্যে কিন্তু দূভাগ্য ক্রমে তিনজন উঠে আসলেও একজন আর উঠে না৷ তারা অনেক খোজাখুজি করেও খোজ না পেয়ে গ্রামবাসীকে খবর দেয়৷ গ্রামের বহু লোক সেখানে নেমেও ছেলেটির কোন সন্ধান করতে পারেনি৷ জানা গেছে নিখোঁজ যুবকটি ধাণ্যখোলা গ্রামের ইমাদুলের ছেলে ইকরামুল৷ তার বয়স আনুমানিক ১৪-১৫৷ এই মর্মাহত সংবাদে জোড়াব্রীজ এলাকায় হাজার হাজার লোকের সমগম ঘটেছে এবং সেখানে একটি শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে৷ নিউজ করার আগে পর্যন্ত বেনাপোল ফায়ার সার্ভিস জোড়া ব্রীজ এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে
Thank you for reading this post, don't forget to subscribe! ![]()