৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

২১ আগস্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রের পরিকল্পিত ব্যবহার হয়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার পরিকল্পিতভাবেই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায়। ২১ আগস্ট ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। ২১ আগস্টের টার্গেট ছিলো শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

কাদের বলেন, মুফতি হান্নানসহ অন্যদের বক্তব্যে এবং দালিলিক প্রমাণে বেরিয়ে এসেছে, কারা এর পেছনে মদদ দিয়েছে। কারা বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে। এই হামলার মাস্টারমাইন্ড হাওয়া ভবন, বিএনপির শীর্ষ নেতৃত্ব-এটা সবাই জানতো।

তিনি বলেন, বিএনপি সরকার আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল ২১ আগস্ট। মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা। সেদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে যান। হতে পারে, হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলেই তারা এ হামলাকে দুর্ঘটনা বলছে।

ওবায়দুল কাদের আরও বলেন, খুনিদের নিখুঁত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা তাদের দৃষ্টিকোণ থেকে হামলাকে দুর্ঘটনা মনে করতে পারে। তদন্তে বাধা দেওয়া, জজ মিয়ার নাটক সাজানো, আলামত নষ্ট করাসহ পদে পদে বাধা দেওয়ার মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ জাতির কাছে স্পষ্ট।

শনিবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

Loading